শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পতেঙ্গায় চোরাই তেলসহ ৩ পাচারকারী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেলসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়। বুধবার (৪ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে পতেঙ্গার দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গার সামসুল হকের ছেলে মো. আলমগীর (৫২)। একই এলাকার মৃত আয়েত আলীর ছেলে মো. আলমগীর (৪০) এবং মো. হারুন হাওলাদারের ছেলে মো. ইমতিয়াজ (১৯)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
র‌্যাব জানায়, চক্রটি বিদেশ থেকে আসা জাহাজ থেকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ডিজেল, অকটেন ও মবিল সংগ্রহ করে আসছিল। পরে তা সংরক্ষণ করে অবৈধভাবে বিক্রয় করতো।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের ডিপো থেকে তিন চোরা কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো গোপন আস্তানা থেকে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। গ্রেফতার তিন চোরাকারবারিকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলেন জানান এই র‌্যাব।

এই বিভাগের সব খবর

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ রাবেয়া বেগম (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বায়েজিদ...

সর্বশেষ

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...