মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ৮৭৩, মৃত্যু ১

- Advertisement -
Single page 1st Paragraph

গত ২৪ ঘণ্টায় দেশে ৮৭৩ জনের শরীরে করোনাভাইরাসের জীবানু শনাক্ত হয়েছে। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। ২১ দিন পর একজনের মৃত্যুর কথা জানালো স্বাস্থ্য অধিদফতর। এর আগে সর্বশেষ ৩০ মে একজনের মৃত্যুর কথা জানায় অধিদফতর। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ।

সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অধিদফতর জানায়, এখন পর্যন্ত মৃত্যু হলো ২৯ হাজার ১৩২ জনের এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। এ দিন সুস্থ হয়েছেন ৯২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন।

মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৪৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৮৭ শতাংশ শনাক্তের হার নিয়ে এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

জেবি

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...