রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্ত ও মৃত্যু দু’টিই বাড়ছে আশঙ্কাজনকহারে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দু’টিই বাড়ছে আশঙ্কাজনকহারে। প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। এ ছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রæত। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৮৫ জনের। মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে ১৪জন নারী ও দুইজন পুরুষ। এ ছাড়া চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোতে শয্যা খালি নেই।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন। শনাক্তের মধ্যে নগরে ৬৪ হাজার ৪৫৯ জন। উপজেলায় ২১ হাজার ৯৭০ জন। নতুন ১৬ মৃত্যুর মধ্যে ৬ জন নগরে, ১০ জন উপজেলার। এ পর্যন্ত মোট ১০১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯৭ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৪১৩ জন। বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ৩৬৭৯ জনের নমুনা পরীক্ষায় ১২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৪৪ জন। উপজেলায় ৪৪১ জন।
উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারীর ৮০, লোহাগাড়া ২০, সাতকানিয়া ১০, বাঁশখালী ২০, আনোয়ারা ৮, চন্দনাইশ ২, পটিয়া ৩০, বোয়ালখালী ৪২, রাঙ্গুনিয়া ৫৩, রাউজানের ৭৮, ফটিকছড়ি ১৫, সীতাকুÐ ৫১, মিরসরাই ১৪ ও স›দ্বীপে ১৮ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১৯ নমুনায় ১৪১, বিআইটিআইডি ল্যাবে ৮৫৩ নমুনায় ২৮৩, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৬২ নমুনায় ১৫৪, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৭ নমুনায় ১২৯, এন্টিজেন টেস্টে ৭৮৭ নমুনায় ২২৭ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৯৭ নমুনায় ৫৯, শেভরনে ৫০৬ নমুনায় ১৩৯, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ নমুনায় ৩৩, আরটিআরএল ল্যাবে ১১ নমুনায় ৫ জন, মেডিকেল সেন্টারে ৩৯ নমুনায় ১৪ জন ও এপিক হেলথ কেয়ারে ১৮৭ নমুনায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৯ নমুনায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, জেলার সবখানেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মহানগরের পাশাপাশি ১৪ উপজেলায় একই অবস্থা।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...