সোমবার, ২৯ জুন ২০২৬

বাসচাপায় পুলিশ নিহতের ঘটনায় হানিফ পরিবহনের চালক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় মারুফুল ইসলাম নামের এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (১৯ জুন) সকালে রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। চালক সুজন দে (৩৮) রাউজান থানার ইয়াছিন নগর এলাকার মৃত বিমল দে এর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, পুলিশ সদস্য মারুফুলকে বাসচাপা দেওয়ার পর চালক সুজন দে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করে। চালক সুজন রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করেছে জানতে পারি আমরা। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় বাসের সহযোগী সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনগণ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছিল। সুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নিহত হন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের বাসিন্দা। মারুফুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নিহত মারুফুলের মা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলার দায়ের করেন। মামলা নম্বর-২৩, (১৮/৬/২০২২) সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫ ধারায়।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...