চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজের ভেতরে গ্যাসের বিষক্রিয়ায় দুই বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জিষ্ণু রাজ (২৯), শেখর অখিল (২৬)। সয়াবিন নিয়ে আসা ডেনমার্কের পতাকাবাহী জাহাজটির লোকাল এজেন্ট এমটিসিএল।
বন্দরের একজন কর্মকর্তা জানান, এমটি নর্ড ম্যাজিক জাহাজে তেলের খালি ট্যাংক দেখতে নামলে গ্যাসের বিষক্রিয়ায় হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। সেখানেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

