সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত মাসের নির্বাচনের পর বামপন্থী জোটের অন্য তিনটি দলের সঙ্গে আলোচনা করেও তিনি সরকার গঠন করতে পারেননি।
স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, ‘আমার সামগ্রিক মূল্যায়ন হলো, অগ্রগতি হয়েছে। তবে বর্তমানে এমন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি, যে সরকারকে পার্লামেন্ট মেনে নেবে।’

