মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব এন্ড ক্যারিয়ার ফেয়ার-২০২৬’ চলছে। সকাল থেকে চাকরিপ্রার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) এই চাকরি মেলার আয়োজন করছে। মেলায় চট্টগ্রাম ও আশপাশের জেলার বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীরা অংশ নেন। এতে ৪৩টি প্রতিষ্ঠান প্রায় ২ হাজার ৩৪৩টি শূন্য পদ নিয়ে অংশগ্রহণ করেছে। মেলায় ১৪ জন তরুণ-তরুণীকে তাৎক্ষণিক নিয়োগপত্র দিয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। অনেকে বায়োডাটা জমা দিয়েছেন চাকরির আশায়।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিভিন্ন পদে চাকরির সুযোগ, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে চাকরিপ্রার্থীদের তথ্য দেন।

চাকরি প্রত্যাশী সুমাইয়া বিনতে আজিম ও নুরুল কাদের বলেন, এই ধরনের আয়োজনে তাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। এখানে কোনো ধরনের সুপারিশ ছাড়াই চাকরি পাওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করার দাবি জানান। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করতেও সরকার উদ্যোগ নেবে এই প্রত্যাশা করেন তারা।

চট্টগ্রাম বিসিক আঞ্চলিক শাখার পরিচালক খালেদ মাহমুদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিসিক পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান ও চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি লুৎমিলা ফরিদ।

ি
বিসিক চট্টগ্রাম আঞ্চলিক শাখার পরিচালক খালেদ মাহমুদ জানান, এধরণে জব এন্ড ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে শিল্প খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে চাকরি প্রার্থীদের সরাসরি যোগাযোগ ও সেতুবন্ধন সৃষ্টি হয়। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানসমূহ যোগ্য ও দক্ষ প্রার্থী নিয়োগ দিতে পারে। কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে বেকারত্ব হ্রাস করা যায়। চাকরির সঙ্গে-সঙ্গে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য চাকরি প্রার্থীদের উৎসাহিত করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছেন। এজন্য একটি কমিটি করে দিয়েছেন। আমাদের ছিল কমদামি শ্রমিক ও গ্যাস। এখন গ্যাস কম। আমাদের নিজস্ব কাঁচামালের ওপর জোর দিতে হবে। দক্ষতা অর্জন করে টিকে থাকতে হবে। বিসিক দেশি কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদনে মনোযোগী হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ ছিল। কুটির শিল্প ছিল ঘরে-ঘরে। ১৯৫৭ সালে ইপসিক হয়। স্বাধীনতার পর বিসিক হয়েছে। বিসিকের ৮৪টি শিল্পনগরী সারা দেশে। সেখানে উদ্যোক্তাদের শিল্পকারখানা গড়ার সুব্যবস্থা করে বিসিক। বিসিক প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করে। নারীদের ৫ শতাংশে, পুরুষরা ৬ শতাংশ সুদে ঋণ দিচ্ছে বিসিক। বিসিক চেষ্টা করছে উদ্যোক্তার সঙ্গে গ্রাহকদের সংযোগ ঘটাতে। চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মধ্যে সংযোগ তৈরির জন্য বিসিক জব ফেয়ারের আয়োজন করছে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হবে।

এই বিভাগের সব খবর

অবরুদ্ধ চুয়েট ভিসি বলছেন তিনি ‘অসুস্থ’, চিকিৎসকের দাবি ‘সমস্যা নেই’

বুকে ব্যথা অনুভব করছেন দাবি করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিজ কার্যালয়ে অবরুদ্ধ...

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত...

সর্বশেষ

অবরুদ্ধ চুয়েট ভিসি বলছেন তিনি ‘অসুস্থ’, চিকিৎসকের দাবি ‘সমস্যা নেই’

বুকে ব্যথা অনুভব করছেন দাবি করে স্বাস্থ্য পরীক্ষার জন্য...

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং...

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে...

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে...

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং...