মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইউনিসেফের নতুন দায়িত্বে স্মৃতি মান্ধানা টেন্ডুলকারের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানাকে ইউনিসেফ ইন্ডিয়া পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানিয়েছেন শচীন টেন্ডুলকার। শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির নতুন সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছেন মান্ধানা। ব্যস্ত একটি সপ্তাহে এই দায়িত্ব যুক্ত হলো ভারতীয় ব্যাটারের জীবনে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে গত রোববার ইউনিসেফ ইন্ডিয়া মান্ধানার নিয়োগের ঘোষণা দেয়। নতুন দায়িত্বে তিনি শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগকে সমর্থন করবেন। তবে কিশোরীদের স্বাস্থ্য, সুস্থতা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে

টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ইউনিসেফ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে স্বাগত! মাঠে তুমি লাখো মানুষকে অনুপ্রাণিত করো। আমার বিশ্বাস, মাঠের বাইরেও তুমি শিশুদের অধিকারের পক্ষে অসাধারণ কণ্ঠস্বর হয়ে উঠবে।”

ভারতের সাবেক অধিনায়ক টেন্ডুলকার এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত। ২০০৩ সাল থেকে তিনি সংস্থাটির বিভিন্ন উদ্যোগকে সমর্থন করে আসছেন। ২০১৩ সালে তাঁকে দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। পোলিও প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নয়নের মতো বিষয়েও তিনি প্রচারাভিযানে অংশ নিয়েছেন।

ভারতের নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার নাম ঘোষণার কয়েক দিন পরই ইউনিসেফে তাঁর এই নিয়োগ এলো। তিনি হারমানপ্রিত কৌরের স্থলাভিষিক্ত হয়েছেন।

২০১৩ সাল থেকে ভারতের হয়ে খেলা বাঁহাতি ব্যাটার মান্ধানার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি শিরোপা জিতেছে।

ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন মান্ধানা। ক্রিকেটে তাঁর পথচলা তাঁকে সুযোগ ও উৎসাহের গুরুত্ব বুঝতে শিখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মান্ধানা বলেন, “প্রতিটি শিশু ও তরুণেরই বড় স্বপ্ন দেখার এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করার সুযোগ পাওয়া উচিত।”

নতুন দায়িত্বে মান্ধানা নিজের প্রভাব কাজে লাগিয়ে মেয়েদের খেলাধুলায় অংশ নিতে, নিজেদের লক্ষ্য অনুসরণ করতে এবং খেলাধুলা ও নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে উৎসাহিত করবেন।

এই বিভাগের সব খবর

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী নেতার বিরুদ্ধে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে প্রতিদিন উৎপাদিত বিদ্যুৎ যুক্ত...

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠতে হবে বলে মন্তব্য করেছেন...

সর্বশেষ

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে...

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের...

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...