রবিবার, ১ নভেম্বর ২০২৬

নাটোরের খোলবাড়িয়া শহীদ মিনার থেকে বোমা উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নাটোরের খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের শহীদ মিনার থেকে একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (১৯ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনের শহীদ মিনার থেকে বোমাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও নাটোর র‍্যাবের ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রোববার তারা জানতে পারেন লক্ষ্মীপুরের খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনের শহীদ মিনারে একটি সার্কিট বোমা কে বা কারা রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে নেয়।

পরে র‍্যাবের বোম ডিসপোজাল রাজশাহী টিমকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে। পরে বোমাটি পরীক্ষা-নিরীক্ষা করে পাশের একটি ইটভাটায় নিয়ে গিয়ে তা নিস্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে ভারী হয়ে ওঠে আশপাশের বাতাস। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য এরই মধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...