শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

অবৈধ সম্পদ অর্জন, সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধ সম্পদের মামলায় পুলিশের সাবেক এক সার্জেন্টকে সাড়ে তিন বছরের সাজা এবং ৮৯ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মো. মিজানুর রহমান।

দণ্ডিত বেলায়েত হোসেন নোয়াখালীর সুধারাম উপজেলার নোয়ান্নাই গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি বর্তমানে অবসরে আছেন।

দুদকের পিপি মো. রেজাউল করিম রনি গণমাধ্যমকে বলেন, “আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় ৩ বছর কারাদণ্ড এবং ৮৯ লাখ ২৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়েছে।

“পাশাপাশি দুদক আইনের ২৬(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিল জানিয়ে পিপি মো. রেজাউল করিম রনি বলেন, “আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২১ জুলাই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করেন দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনজুর আলম।

দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে বেলায়েত হোসেন আয়ের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করেন বলে অভিযোগ করা হয় মামলায়।

মামলায় অভিযোগ করা হয়, নিজের নামে থাকা ৬৫ লাখ ৮৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন বেলায়েত হোসেন। দুদকের অনুসন্ধানে তার নিজের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ মেলে ৯৮ লাখ টাকার।

পুলিশে চাকরির সুবাদে ‘দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও সরকারি ক্ষমতার অপব্যবহারের’ মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদ অর্জন করে বলে মামলায় অভিযোগ করা হয়।

এ মামলায় ২০১১ সালের ২৩ অক্টোবর বেলায়েত হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।

মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...