সোমবার, ৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে সরকারি জমি ভোগদখলে ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি ভাড়া পরিশোধ না করে ভোগদখলে রেখে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ আজ এ তথ্য জানান।

অভিযোগসংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ এবং চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-২, রহমতগঞ্জের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক, বর্তমানে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, বাগেরহাটসহ আটজন।

দুদক জানায়, অভিযোগসংশ্লিষ্টরা একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। পরে এসব রেকর্ডপত্র আসল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি জমি ভোগদখলে রাখেন।

অভিযোগে বলা হয়, চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমির বিপরীতে নির্ধারিত ভাড়া পরিশোধ না করে তা ভোগদখলে রাখা হয়। এর মাধ্যমে সরকারের ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আর্থিক ক্ষতি ও আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।

দুদক সূত্র জানায়, অভিযোগে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি, প্রতারণা, ভুয়া রেকর্ডপত্র তৈরি ও তা খাঁটি হিসেবে ব্যবহার এবং সরকারি সম্পত্তি থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়গুলোকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে এসব অবৈধ...

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

সর্বশেষ

কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে...

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

চট্টগ্রামে নকল ঘি উৎপাদন, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে নকল ঘি উৎপাদন...

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে বেপরোয়া গতির একটি...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি...