সোমবার, ৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে নকল ঘি উৎপাদন, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে নকল ঘি উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা, পারভিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার স্বার্থ রক্ষা ও বাজারে পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে এসব অবৈধ...

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

সর্বশেষ

কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে...

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

চট্টগ্রামে সরকারি জমি ভোগদখলে ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি...

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে বেপরোয়া গতির একটি...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি...