মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবসে চট্টগ্রামে র‌্যালি ও আলোচনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পর্যটন শিল্পের প্রসারে গুরুত্ব আরোপের মধ্য দিয়ে আজ চট্টগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের যৌথ উদ্যোগে সার্কিট হাউসে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বক্তব্য দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। সভায় সরকারি কর্মকর্তা, হোটেল ও রেস্তোরাঁ মালিক এবং পর্যটন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, দেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অপর্যাপ্ততা এবং আন্তর্জাতিক পর্যায়ে পর্যটনকেন্দ্রগুলো যথাযথভাবে তুলে ধরতে না পারায় তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পর্যটন খাতের বিকাশে স্বল্পমেয়াদি মুনাফার পরিবর্তে পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মান নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে পর্যটকদের আকৃষ্ট করতে চট্টগ্রামের সমুদ্র, পাহাড় ও ঐতিহ্যকে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।

আলোচনা সভায় ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যোবাইদা আক্তারসহ সরকারি কর্মকর্তা, হোটেল-রেস্তোরাঁ মালিক ও খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...