বন্যায় ভাসছে সিলেট। অতিরিক্ত বর্ষণে ভারতের চিরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে পানি সিলেটকে ডুবিয়ে দিয়েছে।ইতোমধ্যে সিলেটের সাথে বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিমানের পর এবার সিলেটের সাথে রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে।সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে না কোনো রেল। সেই সঙ্গে সিলেট স্টেশনে কোনো রেল আসবেও না।
শনিবার (১৮ জুন) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বন্যার কারণে বিভিন্ন জায়গায় রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাও স্টেশন থেকে যথারীতি সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। বন্যার পানি নেমে গেলে তখন পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে রেল ছেড়ে যাবে ও আসবে।
ইমা

