দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদে বাদ এশা মরহুমের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমানও পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আল-ক্বাদেরী।মরহুমের পুত্র সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী মিলাদ ও দোয়া মাহফিলে শুভাকাঙ্ক্ষিীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

