মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তারা বিশাল বিক্ষোভ মিছিল করেন এবং একপর্যায়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে এই ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। রাত ৮টায় ছাত্রীদের আবাসিক হল বন্ধ হয়ে যাওয়ার নিয়ম থাকলেও, উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বেরিয়ে এসে এই মিছিলে যোগ দেন।
ক্যাম্পাস প্রদক্ষিণকালে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ ইত্যাদি স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। রাত ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল ও তালা ঝোলানোর পর আয়োজিত সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, “আমরা উপাচার্য ভবনে তালা দিয়েছি। তালা খুলে শুধু সায়েম স্যারই ঢুকতে পারবেন, আর কেউ নয়।”

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ সময় পর আমরা একজন যোগ্য ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য পেয়েছিলাম। কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে অপসারণ করা হলো। আমাদের একমাত্র দাবি অনতিবিলম্বে তাঁকে পুনর্বহাল করতে হবে।”

উল্লেখ্য, গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের এই আকস্মিক সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের সব খবর

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানকালে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার...

সর্বশেষ

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে বেপজা চেয়ারম্যানের নির্দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর উন্নয়নকাজ পরিদর্শন...

বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের অবদানের...