মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেলে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সীতাকুণ্ডের ওই হোটেলে অভিযান চালিয়ে চট্টগ্রাম পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার আসামি হলেও মূলত সাম্প্রতিক অন্য একটি চাঞ্চল্যকর ঘটনার জেরে তাদের হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, গত এপ্রিলে রাজধানীর নিউমার্কেটে টিটনকে গুলি করে হত্যার মামলায় তাদের এখন গ্রেপ্তার দেখানো হয়নি। মূলত রাজধানীর বসিলার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে সেখানে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় দায়ের করা মামলায় তারা পলাতক ছিলেন। সেই মামলার সূত্র ধরেই তথ্যপ্রযুক্তির সহায়তায় সীতাকুণ্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত এই দুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। গ্যাং হোতা এ্যালেক্স ইমন হত্যা মামলাসহ খুন, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের একাধিক গুরুতর মামলার এজাহারভুক্ত আসামি তারা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঢাকায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে...

সর্বশেষ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...

ক্যাটরিনার চেহারা ও ওজন নিয়ে ট্রলিং, ক্ষুব্ধ সালমান

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে কটাক্ষ...