রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

অতীতে দেশের শিশু-কিশোরদের মাদকের কালো থাবায় বিনষ্ট করা হয়েছিল, তাদের কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার নতুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে চায়, সে কারণে তাদের খেলাধুলায় মনোযোগী করতে চায়।

আজ সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকে এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে দর্শকদের অংশগ্রহণ।

প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করতে চাচ্ছেন, সমৃদ্ধ করতে চাচ্ছেন, এটা যদি দর্শকের উপস্থিতি না থাকে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের প্রচেষ্টা থাকবে প্রতিটি টুর্নামেন্টে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ঘটিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করা।’

তিনি বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপিকে। একই সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়।

তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পতেঙ্গার মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

হাজার হাজার শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতিতে ম্যাচের শেষ মুহূর্তে রেলওয়ে স্কুলের পক্ষে একমাত্র গোলটি করেন মো. মহরম আলী।

ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেলওয়ের স্কুলের মো. ইয়াছিন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মো. সাকিব।

টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফিসহ যথাক্রমে দুই লাখ, এক লাখ ও পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি পুরস্কার দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। তাঁর বাবা শহীদ...

মায়ের আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ একমাত্র সন্তান অপ্রতিমের (১৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ...

সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত তিনটা) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে...

সর্বশেষ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয়...

মায়ের আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ...

সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত...

কাশিমপুর কারাগারের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়’স লেকে গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো....

শিক্ষা একটি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জোগায়

২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে গত বৃহস্পতিবার চট্টগ্রাম যুব...

সোনালি দিনের সিনেমার গানগুলো আমাদের স্মৃতিকাতর করে

আনন্দ সাংস্কৃতিক অংগনের উদ্যোগে বাংলাদেশের ৭০ ও ৮০ দশকের...