শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত তিনটা) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা বর্তমানে সৌদি আরবে প্রায় নিয়মিত হামলা চালাচ্ছে। তবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার পর এ প্রথম সৌদি আরবের রাজধানী সরাসরি কোনো হামলার লক্ষ্যবস্তু হলো।

গতকাল দিবাগত রাত তিনটার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, পুরো এলাকা এখন শত্রুদের বিমান/ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে আছে। এ অবস্থায় নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই এএফপির সাংবাদিকেরা রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর প্রায় আধা ঘণ্টা পর হামলার ঝুঁকি কমে যাওয়ায় জরুরি সতর্কবার্তা প্রত্যাহার করা হয়।

ইয়েমেনের অধিকাংশ জনবহুল এলাকা আগে থেকেই হুতিদের নিয়ন্ত্রণে। চলতি মাসে লোহিত সাগরের ইয়েমেন উপকূলের পুরো অংশ নিজেদের দখলে নিতে আকস্মিক অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠীটি। ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতে চলে গেছে।

ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে সৌদি আরব তাদের জ্বালানি তেল রপ্তানি সচল রাখতে বাব-আল মানদেব ব্যবহার করছিল। তবে হুতিরা এখন সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করায় তেল রপ্তানিতে আরও বিপাকে পড়েছে দেশটি।

সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্যদাতা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে বাব আল-মানদেব প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অবশ্য গত সপ্তাহেও তেল নিয়ে পাঁচটি জাহাজ এ জলপথ অতিক্রম করেছে।

হুতি বিদ্রোহীরা বারবারই দাবি করে আসছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব দেশের বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য আন্তর্জাতিক ওই জলসীমা সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ থাকবে।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, নতুন করে শুরু হওয়া এই সংঘাতের কারণে ইয়েমেনে ইতিমধ্যে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া আরও প্রায় তিন হাজার মানুষ জীবন বাঁচাতে সমুদ্র পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

এই বিভাগের সব খবর

কাশিমপুর কারাগারের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়’স লেকে গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার মো. বাহাদুর মিয়া (৩৫) চন্দনাইশ...

শিক্ষা একটি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জোগায়

২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে গত বৃহস্পতিবার চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরামের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকার...

সোনালি দিনের সিনেমার গানগুলো আমাদের স্মৃতিকাতর করে

আনন্দ সাংস্কৃতিক অংগনের উদ্যোগে বাংলাদেশের ৭০ ও ৮০ দশকের ছবির গান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সোনালি দিনের সিনেমার গানগুলো আমাদের স্মৃতিকাতর করে। সেই...

সর্বশেষ

কাশিমপুর কারাগারের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়’স লেকে গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো....

শিক্ষা একটি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জোগায়

২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে গত বৃহস্পতিবার চট্টগ্রাম যুব...

সোনালি দিনের সিনেমার গানগুলো আমাদের স্মৃতিকাতর করে

আনন্দ সাংস্কৃতিক অংগনের উদ্যোগে বাংলাদেশের ৭০ ও ৮০ দশকের...

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে...

নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

শুক্রবার এশিয়ান গেমসের নারী ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ কোয়ার্টার ফাইনালে...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর...