শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  সে চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়।

তিনি জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপি- এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

শুক্রবার এশিয়ান গেমসের নারী ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান সোনাজয়ী ভারত। মাত্র পাঁচ ওভারে ৫৮ রানের লক্ষ্য তাড়া...

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন, ৩-৪ মাসে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী তিন থেকে...

দেশে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

আগামী ৫ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...

সর্বশেষ

নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

শুক্রবার এশিয়ান গেমসের নারী ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ কোয়ার্টার ফাইনালে...

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন, ৩-৪ মাসে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮...

দেশে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

আগামী ৫ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা...

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

ভূমি সেবায় দুর্নীতির বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক...

শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী তিন জাহাজ চট্টগ্রামে

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং...