ইন্টার মায়ামির হয়ে ১১৫ ম্যাচে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় লিওনেল মেসি। তার মাইলফলক স্পর্শ করার ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপের শিরোপা জিতেছে মায়ামি। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে প্রথম শিরোপার স্বাদ পেলেন মেসি।
ক্যাম্পিওনেস কাপের শিরোপাটি মায়ামির জন্যও বিশেষ এক অর্জন। কারণ মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াইয়ে এবারই প্রথম ট্রফি জিতলো মায়ামি। ট্রফি জয়ের মধ্য দিয়ে মায়ামির হয়ে পথচলা শুরু হলো নতুন কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গনসালেসের।
ক্রুজ আজুলের বিপক্ষে ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। ডানদিক থেকে সতীর্থ লুইস সুয়ারেজের ক্রস থেকে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে পাঠান মেসি।
ইন্টার মায়ামির জার্সিতে ১১৫ ম্যাচে গোলের সেঞ্চুরির পূর্ণ করেন মেসি। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর ক্রুজ আজুলের বিপক্ষেই নিজের প্রথম গোল করেছিলেন তিনি। এখন পর্যন্ত মায়ামির হয়ে মেজর লিগ সকারে ৭৬টি, লিগস কাপে ১৪টি, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ১টি গোল করেছেন মেসি।
এছাড়াও ক্লাব ইতিহাস বা আন্তর্জাতিক ক্যারিয়ারে ইন্টার মায়ামির হয়ে দ্রুত ১শ গোলের নজির গড়েন মেসি। এর আগে আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচে এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ১৮৮ ম্যাচে ১শ গোল করেছিলেন মেসি।
ম্যাচের ৮১ মিনিটে মেসি কর্নার থেকে হেডে গোল করেন কাসেমিরো। ইন্টার মিয়ামির হয়ে ১৩ ম্যাচে এ নিয়ে নিজের চতুর্থ গোল করেন কাসেমিরো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শিরোপা জয় করে মায়ামি। এবারের ক্যাম্পিওনেস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি।

