মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাত জন এবং উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ছয় জন, পাবনার পাঁচ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন এবং চুয়াডাঙ্গার একজন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৭ জন। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৯ জন। হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৩৯০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৭ জনের মধ্যে রয়েছে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন, নাটোরের আট জন, নওগাঁর তিন জন, পাবনার তিন জন, সিরাজগঞ্জের দুজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার একজন।

হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে যে ৩৯০ জন ভর্তি রয়েছে, তাদের বেশির ভাগই রাজশাহীর। করোনায় ও উপসর্গে রাজশাহীর ১৬৩ জন চিকিৎসা নিচ্ছে এখানে। এ ছাড়া চিকিৎসা নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৬৬ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ৭২ জন, কুষ্টিয়ার ১১ জন, চুয়াডাঙ্গার তিন জন, সিরাজগঞ্জের ছয় জন, মেহেরপুরের একজন, বগুড়ার একজন এবং ঝিনাইদহের একজন।

হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন আট জন। মৃতদের মধ্যে নয় জন পুরুষ এবং ছয় জন নারী।

এদিকে, গতকাল রোববার এক হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২২২ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৩ দশমিক শূন্য ২ শতাংশ।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...