সুর নিকেতন ফেনীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপারসহ বিএনপি জামাতের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। বিশিষ্ট কবি গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরীকে গুণীজন সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে সমুদ্রের কন্ঠে তেলাওয়াত করেন সাংবাদিক নুরুল্লাহ কায়সার। গীতা পাঠ করেন সুর নিকেতনের সাধারণ সম্পাদক দোলন বনিক । এরপরে নজরুলের উপরে প্রবন্ধ পাঠ করেন কবি ও আবৃত্তিকার এ্যাডভোকেট সাইফুদ্দিন শাহিন।
উক্ত অনুষ্ঠানে ফেনীর ১১ জন গুণী ব্যক্তিদের কে সম্মাননা, ৫৪ টা সংগঠনকে ক্রেষ্ট প্রদানসহ মোট ১৮২ টি সম্মাননা প্রদান করা হয় । সকলের হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার ফেনী। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন , কবি ওবায়েদ মজুমদার, জাসাস সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান, যুবদল ফেনী সাবেক সভাপতি জসীমউদ্দীন, কালিদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক লিটন। সাংবাদিক রবিউল হক রবি, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস । সন্ধ্যার পরে নৃত্যের ঝংকারে এবং গানের সুরে সুরে দর্শক হারিয়ে যায় বিনোদনের ভুবনে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় এবং সভাপতিত্বে ছিলেন জসিম মাহমুদ। উপস্থাপনায় ছিলেন: এফ আই ফিরোজী।

