সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়, এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

কাপ্তাই লেকের পানি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিমুর রহমান বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসাসহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহ্বান জানান তিনি।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মনজুর রহমান চৌধুরী, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...