শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাঁদের তথ্য একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে (xiclassadmission.gov.bd) যুক্ত করা হয়েছে। ফলে ফল পরিবর্তন হওয়া এসব শিক্ষার্থী এখন নতুন করে ভর্তির আবেদন করতে পারবেন।

আর যাঁরা আগেই আবেদন করেছেন, তাঁরা চাইলে নিজেদের আবেদন সংশোধন বা পরিমার্জন করতে পারবেন। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটের পোর্টালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির এই অনলাইন আবেদন আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত চলবে। গত ১০ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা অনলাইনে আবেদন করতে ব্যর্থ হয়েছেন, তাঁরাও এই বর্ধিত সময়ের মধ্যে আবেদনের সুযোগ পাবেন।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবেন। এ ছাড়া আজ শনিবার ও আগামীকাল রোববার রাত ৮টা পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাঁদের কলেজের পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ পাবেন।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি প্রক্রিয়ার সব ধাপ শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

এই বিভাগের সব খবর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪: নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার (১২...

জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন মিমি চক্রবর্তী, ডিসেম্বরে বিয়ের গুঞ্জন

টালিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর, জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে ওপার বাংলার বিনোদন দুনিয়া। ৩৭ বছর...

সর্বশেষ

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে...

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪: নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে...

জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন মিমি চক্রবর্তী, ডিসেম্বরে বিয়ের গুঞ্জন

টালিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর, জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী...

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে...

‘জটিল হৃদরোগ চিকিৎসায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম’

জটিল হৃদরোগের চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের। আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসা...

ইরাক থেকে সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা

ইরাক থেকে সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল...