শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি (ডিও) কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন হয়েছে। প্রথম ব্যাচের তিন শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এ কোর্সে প্রতিষ্ঠানের শতভাগ পাসের সাফল্য নিশ্চিত হয়েছে। প্রথম ব্যাচের শিক্ষার্থীরা হলেন–ডা. শিউলি সিনহা, ডা. মো. আবদুর রহমান এবং ডা. লাবণ্য দাশ।

এ উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেঙস্থ লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান ভবনের হলরুমে ডিও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুল মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান, ডিও কোর্স কো–অর্ডিনেটর ডা. শেখ মোহাম্মদ মুরাদ, সহকারী অধ্যাপক ডা. অনিন্দিতা চৌধুরী। এ সময় হাসপাতালের সকল চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...