সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’–এ ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইউএসএ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক জোবাইর হোসাইন সিকদার’র সঞ্চালনায় এবং মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্‌সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. ইমরানুল করিম ইয়াকুবী। পবিত্র কোরআনে থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ্‌, না’তে রাসুল (দ.) পাঠ করেন মোস্তফা আল খায়েরি। প্রধান আলোচক নিউইয়র্কস্থ আহলুল বাইত মসজিদের খতিব ও পটুয়াখালী বদরপুর দরবার শরিফের সাজ্জাদানশীন ড. মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ্‌ রাব্বানী বদরপুরী তাঁর আলোচনায় বলেন– প্রিয়নবি (দ.)-এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলাদে রাসুল (দ.)কে সর্বোচ্চ সম্মান করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিমপুর ছোট দায়রা শরিফের আওলাদ সৈয়দ ফায়েজ হারামাইন খলিলুল্লাহ্‌ এবং নিউজার্সি বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজন সরোয়ার হোসেন। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে ছিলেন– ফিলাডেলফিয়াস্থ বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি ড. আবদুল মালিক এমডি, নিউজার্সী প্রবাসী ইউসিবির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, ফাহিম উদ্দিন চৌধুরী, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের জেনারেল সেক্রেটারি হুমায়ুন মোরশেদ ও পরিচালক মইনুল হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি (বিডি) ইউএসএ শাখার উপদেষ্টা কাজী আবসার উদ্দিন ও সহ–সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সবশেষে সাইফুল আলম গরীবী’র মিলাদ পাঠের পর মুনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি ও মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

এই বিভাগের সব খবর

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সোমবার (০৭...

আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীর–এ–বাঙ্গাল আল্লামা...

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন,...

সর্বশেষ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে গুরুতর আহত...

আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা...

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে...

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে...