সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীর–এ–বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মু.জি.আ)। প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মু.জি.আ) ও বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌ (মু.জি.আ)। আনজুমান ক্যাবিনেট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার সদ্য বিদায়ী চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী।

সভায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)-কে মনোনয়ন প্রদান করেন পীর আল্লামা সাবির শাহ্‌ (মু.জি.আ)। তাছাড়া হুযুর কেবলা আনজুমান ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি হিসেবে এস.এম গিয়াস উদ্দীন (সাকের) কে পদোন্নতি, মাহমুদ নেওয়াজকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং প্রেস এন্ড পাবলিকেশনের দায়িত্ব, ক্যাবিনেট মেম্বার হিসেবে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে মনোনয়ন দেন। এছাড়াও আনজুমানের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোয়ার হোসেন মুন্না ও জহুরুল হককে সদয় মনোনয়ন প্রদান করেন। অপরদিকে, অধ্যক্ষ আবু তালেব বেলালকে মাসিক তরজুমানের নির্বাহী সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেন। সদ্য মনোনীত ব্যক্তিবর্গকে হুযুর কেবলা স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের নির্দেশনা প্রদান করেন।

আনজুমানের নেতৃবৃন্দ নবনিযুক্ত ব্যক্তিদের অভিনন্দন জানান এবং সর্বসম্মতভাবে একমত প্রকাশ করে সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাশেষে হুযুর কেবলা (মু.জি.আ) সংশ্লিষ্ট সকলের জন্য মহান রাব্বুল আ’লামীনের নিকট দো’আ করেন।

এই বিভাগের সব খবর

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সোমবার (০৭...

গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’–এ ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইউএসএ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা...

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন,...

সর্বশেষ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে গুরুতর আহত...

গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’–এ ৪...

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে...

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে...