সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ি ধসে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের ওভেরভিলিয়ে শহরের রু পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির একটি অংশ ধসে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ ও লে প্যারিজিয়াঁ লিখেছে, গ্যাস লিক থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ববিনি প্রসিকিউটর অফিসের অধীনে একটি তদন্ত শুরু হয়েছে।

নিহত শিশুটির নাম নাহিল। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা ফ্রান্সপ্রবাসী রাসেল আহমদের ছেলে।

বিস্ফোরণে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফরাসি দমকল বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল ও উদ্ধারকারী কুকুর কাজ করে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন।

ওভেরভিলিয়ের মেয়র সোফিয়েন কারুমি রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওই বিস্ফোরণের ঘটনা তুলে ধরে বলেন, উদ্ধারকারীরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ না হয় এবং ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করা যায়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। একটি পৌরসভা ভবনের কক্ষ এবং একটি স্টেডিয়ামের ড্রেসিংরুম তাদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নাহিলের মৃত্যুর খবর বাংলাদেশে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ের কাটখালেও পৌঁছেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সোমবার (০৭...

গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’–এ ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইউএসএ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা...

আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীর–এ–বাঙ্গাল আল্লামা...

সর্বশেষ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে গুরুতর আহত...

গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’–এ ৪...

আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা...

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে...