রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ঢালিউডের রাজপুত্রকে হারানোর তিন দশক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আজ থেকে ঠিক ৩০ বছর আগের কথা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, দিনটি ছিল শুক্রবার। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। সময়ের হিসেবে আজ ঢালিউডের এই অমর নায়ককে হারানোর তিন দশক পূর্ণ হলো। মাত্র ২৪ বছর বয়সে নিভে গিয়েছিল তার জীবনপ্রদীপ, কিন্তু আজও দেশের কোটি কোটি দর্শকের হৃদয়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী এক রাজপুত্র হয়েই আছেন।

সালমান শাহর পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় সন্তান ছিলেন সালমান। ছোটবেলা থেকেই গান, মডেলিং ও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। শিশুদের বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও নিয়মিত মুখ ছিলেন তিনি।

পরিবারের অমত ছিল, এরপর হঠাৎ করেই…

চলচ্চিত্রে সালমান শাহর আগমনটা হয়েছিল একপ্রকার হঠাৎ করেই। বিষয়টিকে তিনি শুধু শখ হিসেবেই নিয়েছিলেন। এমনকি চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাবে প্রথমে তার পরিবারেরও অমত ছিল। পরবর্তীতে পরিবারের অনুমতি নিয়েই রূপালী পর্দায় পা রাখেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, পেশাদার শিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করবেন—তা কখনো কল্পনাও করেননি। তবে সেই ‘হঠাৎ’ শুরুটাই বদলে দিয়েছিল তার এই পরিচয়।

নব্বইয়ের দশকে আত্মপ্রকাশ করা এই নায়ক শুধু ‘হিরোইজম’ দিয়েই দর্শকের মন জয় করেনি, আধুনিক ফ্যাশন আইকন হিসেবে সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন অনেকটাই। মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস আর সঙ্গে বাইক—এটাই ছিল তার চিরচেনা রূপ। তার স্টাইল ও সজ্জায় যে আধুনিকতার ছাপ ছিল, তা পরবর্তী সময়ে বলিউডেও দেখা গেছে। অনেকেই মনে করেন, সালমান শাহ যেন ছিলেন বিনোদন জগতের এক ‘টাইম ট্রাভেলার’। জাঁকজমকপূর্ণ স্টারডম নয়, বরং তার সাদামাটা স্বভাব ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই জয় করে নিত কোটি মানুষের মন।

সালমান শাহ’র চিরবিদায় ঢালিউডের ‘অপূরণীয় ক্ষতি’

মাত্র চার বছরের স্বল্প সময়ের ক্যারিয়ারে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। তবে তার হঠাৎ চলে যাওয়া ঢালিউডকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলে দেয়। তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর অকালমৃত্যুকে ঘিরে থাকা রহস্যের জট আজও খোলেনি; এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সেই ধোঁয়াশা রয়েই গেছে। তবে রহস্য যা-ই থাক, অগণিত ভক্তের ভালোবাসা আর স্মৃতিতে তিনি আজও বেঁচে আছেন অমলিন হয়ে।

এই বিভাগের সব খবর

সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে সৌদি পর্বে...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি...

রাঙামাটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ সেনাবাহিনীর

জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে জেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে...

সর্বশেষ

সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন,...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

রাঙামাটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ সেনাবাহিনীর

জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের উদ্যোগে ফ্রি...

হাইকোর্টে জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে আনা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা...

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন...

রাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন

কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও...