সোমবার, ২৯ জুন ২০২৬

কুমিল্লায় সুন্দর নির্বাচন উপহার দেয়ায় কমিশনকে ধন্যবাদ তথ্যমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করেছে উল্লেখ করে, কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

ড. হাছান বলেন, ‘কুমিল্লার জনগণকে অভিনন্দন জানাই এজন্য যে, দীর্ঘদিন পর সেখানে আওয়ামী লীগের দলীয় মেয়র জয় লাভ করেছে। নির্বাচনের সাথে আমাদের দলের যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সেখানে যারা প্রার্থী ছিলো সবাই বলেছে, এটি একটি স্বচ্ছ, ভালো, অংশগ্রহণমূলক নির্বাচন, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যদিও বা নির্বাচন কমিশন পুরো নির্বাচনী প্রক্রিয়ার সময় আমাদের দলীয় প্রার্থী এবং সমর্থকদের ওপর নজরদারিটা অন্য প্রার্থীর তুলনায় বেশি করেছে।’ হাছান মাহমুদ কুসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীকেও অভিনন্দন জানান এবং বলেন, ‘তিনি অত্যন্ত অল্প ভোটে হেরেছেন। এতো অল্প ভোটে হারলে আসলে মেনে নেয়া কঠিন হয়, সেজন্য তিনি আদালতে যাওয়ার কথা বলেছেন। তবে আমরা আশা করেছিলাম, আমাদের প্রার্থী আরো বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে।’

এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামকে তাদের বিএসআরএফ বার্তা প্রকাশের জন্য অভিনন্দন জানিয়ে ড. হাছান বলেন, লেখনী মানুষকে সমৃদ্ধ করে এবং আশা করবো, এই ফোরাম সবসময় ঐক্যবদ্ধ থেকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সরকারের কর্মকান্ডগুলো তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মোতাহার হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খানসহ ফোরামের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...