কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের সহযোগিতায় রাউজানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগীদের অপারেশন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশনের সভাপতি এবং চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি সাধারণ সম্পাদক লায়ন কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশ, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ, কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে. এ. এম. ইকবাল হাসান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল হুদা চেয়ারম্যান, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, রিজিয়ন চেয়ারপারর্সন লায়ন জাহানারা বেগম, লায়ন বিপুল কুমার বল, লায়ন সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন আবু বক্কর চৌধুরী, দিদারুল আলম মেম্বার, কাজী আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা খোকন বড়ুয়া, উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি মোজাম্মেল হক, রাউজান যুবদল সভাপতি শাহজান সাহিল, রহিম চৌধুরী, শাহাদাত মির্জা, জিএম দিদার, শাকিল চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান সভাপতি লায়ন অনিক চন্দ্র শীল, লায়ন টিটন চৌধুরী, লায়ন টুপন শর্মা, লায়ন তানভীর হোসেন, লায়ন ইকবাল হোসেন, লায়ন সাজ্জাদ হোসেন, লিও তুহিন আলম অভি, লিও জাবেদ আলম, জসিম ,সরুন বড়ুয়া, জাহেদ, মান্না, সীমান্ত বড়ুয়া, মহিউদ্দিন, জসিম, তৌফিক প্রমুখ।
আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের মাধ্যমে অসহায় মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

