শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ার চিরিংগায় মালবাহী ট্রাকের ধাক্কায় মো. ফরহাদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ফরহাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার ড্রাইভার মো. নুরুল আলমের ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী।

বুধবার (১৫ জুন) দিবাগত রাত ২টায় চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচা রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, বুধবার দিবাগত রাত ২টায় কাঁচাবাজার রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলে বসা ছিলো মো. ফরহাদ। এ সময় কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক ফরহাদকে ধাক্কা দেয়। পরে তাকে স্থানীয়া উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মোর্শেদুল আলম।

জেবি

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...