বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে এবং যে কোনো সহায়তা  দিতে প্রস্তুত।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে গত ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী-জনতার আত্মদানের কথা স্মরণ করেন।  ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাহ আলড্রিচ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নানা জটিলতা অতিক্রম করে অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায়। তিনি জুলাইয়ের চেতনায় দেশকে কৃষি, অর্থনীতি ও রাজনৈতিক খাতে এগিয়ে নেয়ার আহবান জানান। বাংলাদেশের ক্রমশ উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, বাংলাদেশের তরুণ জেন-জিরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা করেছেন, তা বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে। সেই দিক থেকে বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানের শুরুতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জীবনদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘জুলাইকন্যা’ প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটিতে জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল গভর্নিং বডির সিদ্ধান্তে কোনো শিক্ষককে বরখাস্ত করা বেআইনি বলে রায় দিয়েছে হাই কোর্ট। আদালত এও বলেছে,...

সর্বশেষ

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ...