মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে পুলিশকে কামড়ে হ্যান্ডকাফসহ পালানো আসামি ফের ধরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। পুলিশের হাতে কামড় ও আঁচড় দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আসামি মোহাম্মদ মহিউদ্দিন (২৮)। তবে শেষ রক্ষা হয়নি—পুনরায় পুলিশের জালে আটকা পড়েছে সে। এই অভিযানে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ির বাসিন্দা মহিউদ্দিনের বিরুদ্ধে আবদুল মান্নান নামে এক ব্যক্তি সিআর মামলা দায়ের করেছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে রবিবার রাতে বোয়ালখালী থানা পুলিশ অভিযানে নামে। এ সময় মামলার বাদীও পুলিশ দলের সঙ্গে ছিলেন।

পুলিশ আসামিকে হ্যান্ডকাফ পরালে মহিউদ্দিন ও তার সঙ্গীরা অতর্কিত প্রতিরোধ গড়ে তোলে। এতে চরম ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আসামি মহিউদ্দিন পুলিশ সদস্যদের হাতে কামড় ও আঁচড় দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

ধস্তাধস্তিতে বোয়ালখালী থানার এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫), কনস্টেবল হাসানুজ্জামান (৩২) এবং মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০) গুরুতর আহত হন। রাত সাড়ে ১২টার দিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক দাশ।

ঘটনার পর পুলিশ দ্রুত চিরুনি অভিযান চালিয়ে পলাতক আসামি মহিউদ্দিনকে পুনরায় গ্রেপ্তার করে। একই সঙ্গে পুলিশের ওপর হামলায় সহায়তা করার অভিযোগে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ জেবল হোসাইনকে (২৩) আটক করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, “আসামি ধরতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং আঁচড়-কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে মূল আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলায় যুক্ত থাকার অপরাধে গ্রাম পুলিশ জেবল হোসাইনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই বিভাগের সব খবর

সিএমপিতে সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট (SWAT) সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার) নগরীর দামপাড়া সিএমপি সদর দপ্তরের...

চট্টগ্রামে সিটি কর্পোরেশনের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ

নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান পরিচালনার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৪০ টি অবৈধ...

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। আগামীকাল বিএনপির...

সর্বশেষ

সিএমপিতে সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে...

চট্টগ্রামে সিটি কর্পোরেশনের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ

নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান পরিচালনার...

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল...

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের...

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন...

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ...