সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিনামূল্যে আমন চাষের বীজ ও চারা পেলেন ৩৪ হাজার কৃষক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন আবাদে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। দুটি উপজেলায় সরকারি জমিতে বীজতলা তৈরি করে সেখান থেকে চারাও বিতরণ করা হয়েছে কৃষকদের মাঝে। সরকারের দ্রুত এই সহায়তা কৃষকদের নতুন করে আবাদ শুরুর সুযোগ তৈরি করে। ফলে ইতোমধ্যে আমন আবাদ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা জাতীয় বার্তা সংস্থা-বাসসকে জানান, ইতোমধ্যে চট্টগ্রামের ১৩টি উপজেলায় ৩৩ হাজার ৬৯৬ জন কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ সহায়তা দেওয়া হয়েছে। একই সাথে ৩৯৯ জন কৃষককে আমনের চারা দেওয়া হয়েছে; সেগুলো সরকারি জমিতে বীজতলা তৈরি করে প্রস্তুত করা হয়েছিল।

তিনি জানান, বন্যার মতো দুর্যোগে সহায়তার লক্ষ্য নিয়ে হাটহাজারী ও পটিয়া উপজেলায় সরকারি জমিতে আগে থেকেই বীজতলা তৈরি করে সেখানে চারা উৎপাদন করা হয়েছিল। বন্যার পর সেগুলো কৃষকদের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

বাঁশখালী উপজেলার পুঁইছড়ির কৃষক আবদুল বাতেন বলেন, সাম্প্রতিক বন্যার পানিতে তার জমির বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল। ফলে আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। পরে সরকারি সহায়তায় বীজ পাওয়ায় আবার বীজতলা তৈরি করে সময়মতো চারা রোপণ করতে পেরেছেন। তার ভাষায়, ‘বীজ কিনতে হলে বাড়তি টাকা খরচ হতো। সরকারি বীজ পাওয়ায় সেই চাপটা কমেছে এবং দ্রুত জমিতে চারা রোপণ করা সম্ভব হয়েছে।’

সেখানকার আরেক কৃষক জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর জমি প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে আমনের বীজ নিয়ে অনিশ্চয়তা ছিল। সরকারি সহায়তায় বীজ পাওয়ার পর সেই সমস্যা আর থাকেনি। এখন জমিতে চারা রোপণ চলছে। তিনি বলেন, ‘বন্যায় সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পর মনে হয়েছিল এবার হয়ত আমন করতে পারব না। পরে বীজ সহায়তা পাওয়ায় সেগুলো দিয়ে উৎপাদিত চারা রোপণ করছি এখন।’

সীতাকুণ্ড উপজেলার কৃষক মুসলিম উদ্দিনও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, বন্যার ক্ষতির পর নতুন করে বীজ সংগ্রহ ও বীজতলা তৈরি করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। সরকারি সহায়তা পাওয়ায় দ্রুত সেই সংকট কাটিয়ে উঠতে পেরেছেন। এখন তার জমিতে আমনের চারা রোপণ চলছে। তার ভাষায়, ‘বন্যার পরে হাতে টাকা-পয়সার টান ছিল। সেই সময়ে বিনামূল্যের বীজ পেয়ে অনেক উপকার হয়েছে। সময় নষ্ট না করে আবার আমনের আবাদে যেতে পেরেছি।’

লোহাগাড়া উপজেলার আরেক কৃষক জানান, বন্যার পর জমিতে পলি ও পানি জমে থাকায় কিছুটা সমস্যা হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কৃষকেরা দলবেঁধে জমিতে কাজ করছেন। তার মতে, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আমন আবাদই এখন কৃষকদের সবচেয়ে বড় ভরসা।

সরকারি জমিতে বীজতলা, চারা পেলেন ৩৯৯ কৃষক 

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি জমিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবার। হাটহাজারী ও পটিয়া উপজেলায় সরকারি জমিতে ৩৯৯ জন কৃষকের জন্য আমনের বীজতলা তৈরি করা হয়। প্রত্যেক কৃষকের এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় আমনের চারা এই বীজতলা থেকে সরবরাহ করা হয়েছে। গতকাল ২৯ আগস্ট, শনিবার থেকে এসব বীজতলার চারা বিতরণ শুরু হয়েছে। হাটহাজারীতে ‘কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি’র আওতায় কৃষকদের হাতে চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এ সময় তিনি কৃষকদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। তাই এই সরকার জনগণের কাছে জবাবদিহি করছে প্রতিনিয়ত। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে সরকার মানুষের পাশে আছে, থাকবে। আজকের এই চারা বিতরণ তারই একটি অংশ।’

তিনি বলেন, ‘বন্যার পর দ্রুত আমন আবাদ নিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি জমিতে বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়। এর ফলে বন্যায় বীজতলা নষ্ট হওয়া কৃষকদের একটি অংশ নতুন করে চারা সংগ্রহের সুযোগ পেয়েছেন। এখন তারা নিজেদের জমিতে এসব চারা রোপণ করবেন।’

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার ক্ষতির কারণে এবার শুরুতে কিছুটা দুশ্চিন্তা থাকলেও এখন সেই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সরকারি সহায়তা এবং বাজারে বীজের প্রাপ্যতা থাকায় তারা দ্রুত আমন আবাদে ফিরতে পেরেছেন।

কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে, চলতি বছর বন্যার কারণে আমন আবাদের গতি কিছুটা কম হলেও বীজতলা তৈরির অতিরিক্ত অর্জন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার কারণে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। গত বছরের চেয়েও এবার বেশি জমিতে আমন আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময় ১৫ অক্টোবর পর্যন্ত আমন রোপণের সুযোগ থাকায় আগামী দিনগুলোতে আবাদের গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা

হিমালয় অঞ্চলে সুনামির মতো ভয়াবহ বন্যায় শত শত মানুষের মৃত্যুর পর সোমবার নেপালে উদ্ধার হওয়া মরদেহগুলোর দাফন শুরু হয়েছে। ভয়াবহ এই বন্যার পানির স্রোতে...

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ আগস্ট) দিবাগত...

নজরুলের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুল ছিলেন...

সর্বশেষ

নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা

হিমালয় অঞ্চলে সুনামির মতো ভয়াবহ বন্যায় শত শত মানুষের...

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর ১...

নজরুলের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, জাতীয়...

ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিলেন মার্তিনেজ

অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক...

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রাম নগরগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী...