রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।

রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনাকবলিত হওয়ার কথা জানান তিনি।

তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন অভিনেত্রীসহ তার টিমের সদস্যরা।

পথিমধ্যে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই পিকআপটি চালকসহ পালিয়ে যায়।

তবে মারাত্মক এই দুর্ঘটনায়বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন তারা।

দুর্ঘটনার পর তাদের গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে কিছুটা দূরে গিয়ে পিকআপটিকে আটক করতে সক্ষম হন। তবে চালক পিকআপটি রাস্তায় ফেলে রেখে চাবি নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ধাক্কাটি বেশ মারাত্মক ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...