শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, বিদেশের মাটিতে ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জয়ের সামর্থ্য ও সক্ষমতা বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটের আছে।

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। অসিদের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ ড্র’র স্বাদ নিয়ে গতরাতে দেশে ফিরেছে টাইগাররা।

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টের চারদিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তবে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারে টাইগাররা।

দেশের ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তালহা জানান, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে পেসারদের পারফরমেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তালহা বলেন, ‘দলের পেসাররা ভালো পারফর্ম করলে, বিদেশের মাটিতে টেস্ট জয় সম্ভব হয়। এজন্য ২০ উইকেট শিকার করতে হয়। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি ভালো লক্ষণ। আশা করি, তারা এই ফর্ম ধরে রাখতে পারবে।’

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসে যথাক্রমে- ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় টেস্ট হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন তালহা।

তিনি বলেন, ‘এটি একটি দলীয় খেলা। ব্যাটাররা যদি আরেকটু ভালো করতে পারত, তবে আমরা হয়তো আরও ভালো ফলাফল হতো বা দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো খেলতে পারতাম।’

দ্বিতীয় টেস্টেও ভেন্যু ম্যাকাইয়ের কন্ডিশনের সাথে টসের গুরুত্ব তুলে ধরেন তালহা। তিনি জানান, উইকেটের বাউন্সের সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশকে।

তালহা বলেন, ‘উইকেটে প্রচুর বাউন্স ছিল, অনেকটা টেনিস বলের মতো। আমরা এর সাথে মানিয়ে নিতে পারিনি এবং সেখানেই আমাদের কিছু সমস্যা হয়েছে।’

সিরিজ ড্র হলেও, ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়কে মাইলফলক হিসেবে অভিহিত করেন তালহা। কারণ পুরো ম্যাচের কোনো সেশনই লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া।

তালহা বলেন, ‘অস্ট্রেলিয়ায় মাটিতে তাদেরকে হারানো অনেক বড় ব্যাপার। প্রথম টেস্টে আমাদের সাথে লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া।’

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টস জিতলে, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন তালহা। তিনি বলেন, ‘প্রথম টেস্টের পর আমরা জানতাম অস্ট্রেলিয়া শক্তভাবে ঘুরে দাঁড়াবে। ঐ ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ছিল। টস ভাগ্য যদি আমাদের পক্ষে আসত, তবে ফলাফল হয়তো ভিন্ন হতে পারত।’

বাংলাদেশের সাবেক পেসার তালহা জানান, ডারউইনের জয় আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য অনেক বড় অর্জন। এই জয় বিশ্ব ক্রিকেটে বার্তা দেয় যে, আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম। সামনের সফরগুলোতে এই অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’

তিনি আরও জানান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ দল।

তালহা বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল। প্রথম টেস্টের আগে আমাদের প্রস্তুতিও খুবই ভালো ছিল এবং সবাই পরিস্থিতির সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল।’

এই বিভাগের সব খবর

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। আজ শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার রাত...

সর্বশেষ

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার...

পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য...

প্রধানমন্ত্রীর ঘোষণার পর গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে সমীক্ষা

প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর অভয়ারণ্য, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনকে...

সংসদে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দেওয়া নিজের বক্তব্য নিয়ে দুঃখ...