মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শনিবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লার মাধাইয়া থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

সড়ক বিভাগ জানায়, আষাঢ়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল থেকে সংস্কারকাজ শুরু করা হয়। এ সময় একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে শুক্রবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে এর প্রভাব পড়ে দাউদকান্দি, মেঘনা হয়ে কুমিল্লার মাধাইয়া পর্যন্ত।

সকালে মাধাইয়া থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের চালকেরা।

বাসযাত্রী সুরাইয়া বেগম বলেন, তিন ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি। কখন যানজট শেষ হবে, কেউ সঠিকভাবে বলতে পারছে না। এতে খুবই কষ্ট হচ্ছে।

ট্রাকচালক আতিক বলেন, টানা ১৫ দিন কুমিল্লার আলেখারচর অংশে অসহ্য যানজটে ভুগেছি। এখন আবার এই জায়গায় এসে একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। মহাসড়কে চলাচল এখন চরম ভোগান্তির হয়ে দাঁড়িয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, আষাঢ়িয়ারচর ব্রিজের সংস্কারকাজের কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। সংস্কারকাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

এই বিভাগের সব খবর

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় তারা...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)- এর উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সিএমপির লালদীঘিস্থ সদর দপ্তরের কনফারেন্স কক্ষে...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর করতে এবার বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে...

সর্বশেষ

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ...

কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য...

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত...