শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল ছড়ারব্রিজ এলাকায় অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশের একটি দল। এ সময় কালো-সিলভার রঙের রেজিস্ট্রেশনবিহীন জিপিএক্স ডেমন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পুরো বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক জনমত গড়ে তোলার কাজ করছে থানা পুলিশ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, ২ যুবক নিহত

কক্সবাজারে মদের বারে সংঘর্ষের ঘটনায় সালমান নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।...

জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধার্ঘ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে কবির স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শিল্পকলা...

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল সারাদেশ

তীব্র গ্যাস-সংকট, কয়লা ও তরল জ্বালানির সরবরাহস্বল্পতার পাশাপাশি বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সব মিলিয়ে...

সর্বশেষ

কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, ২ যুবক নিহত

কক্সবাজারে মদের বারে সংঘর্ষের ঘটনায় সালমান নামে আরও এক...

জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধার্ঘ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে...

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল সারাদেশ

তীব্র গ্যাস-সংকট, কয়লা ও তরল জ্বালানির সরবরাহস্বল্পতার পাশাপাশি বড়...

নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের...

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন...

দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী...