মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নাগরিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ও ১৬ নম্বর ওয়ার্ডের দেবপাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। এর ফলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরেছে।

চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন নাগরিক অভিযোগকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩।

নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।

এই বিভাগের সব খবর

আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫.৭ শতাংশ

চলতি আগস্ট মাসের ২৪ দিনে দেশে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই সময়ে পাওয়া ১ দশমিক ৮৬১ বিলিয়ন...

সৃজনশীল প্রতিভার বিকাশে বায়েজিদ মডেল স্কুলে বর্ণাঢ্য ‘চারুকারু মেলা’

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, লোকশিল্পের প্রতি অনুরাগ সৃষ্টি এবং বর্জ্য বা পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়েজিদ মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত...

চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে রক্ষিত মোট ৩ হাজার ২৬৮ টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস...

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫.৭ শতাংশ

চলতি আগস্ট মাসের ২৪ দিনে দেশে ২ দশমিক ৩৪...

সৃজনশীল প্রতিভার বিকাশে বায়েজিদ মডেল স্কুলে বর্ণাঢ্য ‘চারুকারু মেলা’

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, লোকশিল্পের প্রতি অনুরাগ সৃষ্টি এবং...

চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য,...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট...

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...