রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সৃজনশীল প্রতিভার বিকাশে বায়েজিদ মডেল স্কুলে বর্ণাঢ্য ‘চারুকারু মেলা’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, লোকশিল্পের প্রতি অনুরাগ সৃষ্টি এবং বর্জ্য বা পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়েজিদ মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘চারুকারু মেলা-২০২৬’। আজ ২৫ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও আনন্দমুখর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
​সকালে মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী প্রফেসর আব্দুল ওয়াহেদ। উদ্বোধনী বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের এই সৃজনশীল প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মো: মাজহারুল হক।
​মেলায় শিক্ষার্থীদের তৈরি শিল্পকর্ম প্রদর্শনী ও বিক্রয়ের জন্য মোট ১৮টি স্টল বসানো হয়। স্টলগুলোতে শোভা পায় জলরং, তেলরং ও পেন্সিল স্কেচের ছবি, ক্যালিগ্রাফি এবং মাটির পাত্রে বৈচিত্র্যময় নকশা। এছাড়া পাট ও সুতার তৈরি জিনিসপত্র, নারকেলের শোপিস, কাগজের ফুল, ওয়ালমেট এবং লোকশিল্পের অংশ হিসেবে নকশিকাঁথা, মাটির পুতুল, হাতপাখা ও মৃৎশিল্পের নানা ঐতিহ্যবাহী সামগ্রী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
​দিনব্যাপী প্রদর্শনী শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে বিচারকমণ্ডলীর রায় অনুযায়ী সেরা তিনটি স্টল ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সিনিয়র সহকারী শিক্ষিকা মুন্নি বড়ুয়া, মোঃ আল ঈশাদ চৌধুরী, মোহাম্মদ মানজুরুল হক, রোমানা আক্তার, তানভীর তাবাসসুম তারিন, তানিয়া আফরোজ তন্বী, নন্দিতা ধর, তাহমিনা ইয়াসমিন, ফওজিয়া আকতার বকুল, শাওরিন সুলতানা, রশ্মি বড়ুয়া, তাইফা ইয়াসমিন, জান্নাতুল বাকি শান্তা, প্রিয়াংকা মল্লিক, চৈতি দত্ত, মরিয়ম আক্তার, সাজ্জাদ হোসাইন, মিজানুর রহমান, শারমিন সুলতানা এবং নিলুফার ইয়াসমিন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...