রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ থেকে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন।

পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রোজা ও ঈদ শেষে মার্চ মাসে এ পরীক্ষা শুরুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার(২৪ আগস্ট) বিকালে গণমাধ্যমকে বলেন, “১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিলে শেষ হবে। রুটিন ওয়েবসাইটে দেবে কিছুক্ষণের মধ্যেই।”

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রোজার মাস শুরু হতে পারে। সেই হিসাবে রোজা শেষে ঈদ হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে।

শিক্ষাজীবনের সময় বাঁচাতে জানুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি গত ১৪ মে এ ঘোষণায় আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার কথা বলেছিলেন; যা নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা আছে। ইতোমধ্যে এ পরীক্ষার প্রস্তাবিত সূচি প্রকাশিত হয়েছে।

এরপর রোজা ও ঈদ মাথায় রেখে তা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এর মধ্যে ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি এসএসসি ও সমমান শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।

আগামী বছর যারা এসএসসি পরীক্ষার্থী দেবেন তারা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছেন, আবার নবম-দশম শ্রেণিতে পড়ছেন ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে।

এই শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণিতে দেরিতে বই পেয়ে ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষায় বসার প্রস্তুতিতে ছিলেন। জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে পরীক্ষায় বসতে যাওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা শঙ্কা প্রকাশ করছিলেন।

একসময় ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের রেওয়াজ থাকলেও কোভিড এবং গণঅভ্যুত্থানে শিক্ষাপঞ্জি ওলট-পালট হয়ে যাওয়ার পর চলতি বছর এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...