শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ১ রোহিঙ্গার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন)দিবগত রাত ১২টার দিকে ক্যাম্প ২ ও ক্যাম্প ৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।উখিয়াস্থ ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু’গ্রুপের মধ্যে বুধবার  রাতে গোলাগুলি হয়। তার মধ্যে একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি। বালুর মাঠ আর নৌকার মাঠ এর মাঝামাঝি স্থানে গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ সলিম নামের ক্যাম্পের এক রোহিঙ্গার গায়ে গুলি লাগে।

গোলাগুলির খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হসপিটালে নিয়ে রাত ৩টার দিকে সে মারা যায়।কি কারণে এই গোলাগুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...