সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে : ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি। গত শনিবার হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি রাশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক এম.জি কিবরীয়া, প্রতিষ্ঠান সুপার মো.সোহরাব হোসেন চৌধুরী, গাজী দিলদার, ফিরোজ খান, সিরাজুল ইসলাম নাসিম। প্রধান অতিথি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই বিভাগের সব খবর

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে...

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন...

সর্বশেষ

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায়...

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী...

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...