সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বাংলাদেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জুলাই মাসের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো।

এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রতিদিন প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

তবে গত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের গড় সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে।

এদিকে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বৃদ্ধির ফলে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আরও সুবিধাজনক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে।

এই বিভাগের সব খবর

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৪ জনের যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দেয়া...

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, পাহাড়ের প্রকৃতি ও...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে এ দায়িত্ব...

সর্বশেষ

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায়...

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ...

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের চার্জ হ্যান্ডওভার-টেকওভার অনুষ্ঠান

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং লিও ক্লাব...

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে : ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ...

সাকিব হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮, অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরায় আলোচিত মোহাম্মদ সাকিব (২২) হত্যাকাণ্ডের...