রবিবার, ২৩ আগস্ট ২০২৬

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ ক্রিকেট দল।

আজ শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা শেষ করে বাংলাদেশ। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতলেও, দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৫১ রানে হেরে যায় টাইগাররা।

এই সিরিজ শেষে টেস্ট র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট ও ৭৮ রেটিং আছে টাইগারদের।

এর আগে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠেছিল বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে সপ্তম স্থানে উঠেছিল টাইগাররা।

বাংলাদেশের তিন ধাপ উন্নতিতে এক ধাপ করে পিছিয়ে পড়েছে শ্রীলংকা-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দলই বাংলাদেশের নীচে আছে।

শ্রীলংকা ৭৬ রেটিং নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে নবম স্থানে আছে। ১৭ রেটিং নিয়ে দশম ও শেষ স্থানে আছে জিম্বাবুয়ে।

১২৬ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯।

এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- নিউজিল্যান্ড (১০৬ রেটিং), ভারত (১০৪ রেটিং) এবং ইংল্যান্ড (৯৯ রেটিং)।

এই বিভাগের সব খবর

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের জনসংযোগ বিভাগের...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার(২৩ আগস্ট) দুপুরে...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

সর্বশেষ

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও...

রাঙামাটিতে মানসম্মত শিক্ষা ও দুর্নীতিবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা

জেলায় মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী...