রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

নিহতরা হলেন – বায়েজিদ থানাধীন বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুন দাশ (৫৯) এবং আজিজুল হক জিপসি (২২)। তাদের মধ্যে অরুণ ভিজুয়াল গার্মেন্টসে এবং আজিজুল গার্মেন্টসের গাড়ির শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এসময় হাটহাজারীমুখী ৩ নাম্বার রুটের একটি বাস তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক অরুণকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আজিজুলকে চমেকের পর রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। আজ সচিবালয়ে...

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২...

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারলো সফরকারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। প্রথম...

সর্বশেষ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও...

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার...

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও...

ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপকরণসহ...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে পাইপ ও শ্যালো মেশিন ধ্বংস

জেলার মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন...

মাদক নির্মূলে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল...