পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু।
গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথবাক্য পাঠ করান।
সাচিং প্রু ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন।
সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
সাচিং প্রু ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকার অংশৈপ্রু চৌধুরী আর আবাঈ প্রু চৌধুরানীর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অংশৈপ্রু চৌধুরী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের প্রতিমন্ত্রী।

