রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ বিপর্যয়ে চমেক হাসপাতালে চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘মেরামত’ কাজের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে্ন রোগী ও স্বজনরা। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করলে বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক হয়।

বিদ্যুৎ না থাকায় হাসাপাতালের বিভিন্ন যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। টিকেট কাউন্টারেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া এসময় রোগীদের জরুরি কিছু পরীক্ষাও করানো যায়নি। তবে জেনারেটর চালু করে হাসপাতালের কিছু সেবা অব্যাহত রাখে কর্তৃপক্ষ।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন আবদুল মান্নান বলেন, চট্টগ্রামে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এটা। এখানে কিভাবে দুই-আড়াই ঘণ্টা কারেন্ট থাকে না। রোগীরা গরমে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এক্সরে করতে গিয়েও করতে পারিনি। আলট্রাসনোগ্রাফিও করা যায়নি। হাসপাতালের জেনারেটর দিয়ে নাকি এগুলো চলে না। এত বড় একটা হাসপাতাল কিভাবে চলছে?

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ বিভাগের সমস্যার কারণে এমনটা হয়েছে। রোগীদের ভোগান্তি দেখে আমরা তাদের সাথে যোগাযোগ করলে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেন গণমাধ্যামকে বলেন, জরুরি মেরামত কাজের জন্য শাট ডাউন করা হয়েছিল। এ বিষয়ে আগে থেকে নোটিসও দেওয়া হয়েছিল।

তবে মেরামত কাজের জন্য ১টা পর্যন্ত ‘শাট ডাউন’ থাকার কথা থাকলেও বেলা সোয়া ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয় হাসপাতাল এলাকায়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...